সংগৃহীত
জাতীয়

ব্যাংকে হামলার ঘটনায় যা করার করবো

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় যা যা করার সবই করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ সব কথা জানান।

তিনি জানান, ‘গতকাল হঠাৎ করে শুনলাম পাহাড়ে ব্যাংক ডাকাতির প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে তথ্য আসছে কুকি চীন যে গ্রুপটি রয়েছে, আগেও যারা বান্দরবানে একটি জায়গায় অবস্থান করে জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। আমাদের র‌্যাব এবং আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছে। ইদানীং কুকি চীন বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ পর্যন্ত রুমার যে ঘটনাটি আমরা শুনেছি, সেখানে আমাদের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। সোনালী ব্যাংকে ঢোকার আগে রুমাতে বৈদ্যুতিক যে সাব-স্টেশন ছিল তা বন্ধ করে ব্যাংকের দিকে তারা অগ্রসর হন। পুলিশ সেখানে মোতায়েন ছিল। পুলিশ ও ব্যাংকের ম্যানেজার তারাবি নামাজে ছিলেন। সে সময় তারা ঢুকে ২ পুলিশ সদস্যকে আহত করে দুটি এসএমজিও ৮টি চাইনিজ রাইফেল লুট করে। সেইসাথে উপজেলা কমপ্লেক্সে আনসারদের শটগানগুলোও নিয়ে নেয় তারা।’

আরও পড়ুন: লরি উল্টে আগুন, নিহত বেড়ে ৩

এছাড়াও ‘সোনালী ব্যাংকের একটা ভল্ট ভাঙে, অন্যটা মনে হয় ভাঙতে পারেনি। এখনও অফিসিয়াল নিউজ পাইনি। যতটুকু শুনেছি, তাই বলছি। ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে। কত টাকা নিয়েছে, এখনও সেটা অফিসিয়ালি আসেনি।’

আসাদুজ্জামান খান জানান, ‘আজ দিনের বেলায় দেখলাম, থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে আক্রমণ করেছে। এখনও এই অপারেশনটা চলছে। সেখানে আমাদের পুলিশ গোলাগুলি করছে। ঠিক কত টাকা নিয়েছেন বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ তা এখন জানাতে পারিনি।’

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করবো। এখানে যারা জড়িত বা করেছে সবগুলোর ব্যবস্থা নেবো।’

আরও পড়ুন: বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

তিনি জানান, ‘সেখানে এখন পর্যন্ত পুলিশ ও বিজিবি রয়েছে। সেখানে প্রয়োজনে সেনাবাহিনীও যাবে।’আমাদের কাছে এ বিষয়টি একেবারে নতুন। থানচি শান্তিপূর্ণ এলাকা। পর্যটকদের জন্য ভ্রমণের মূল জায়গা। এগুলো দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো, ইনশাআল্লাহ।

ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে দু’দেশের সঙ্গেই আলোচনা হচ্ছে। সীমান্তে ঐ দেশে একটা চক্র রয়েছে, আমাদের দেশেও একটা রয়েছে। যারা নাকি অবৈধ ব্যবসা করে। যারা সীমান্ত পাড়ে থাকেন তারা দুর্ধর্ষ, কোনো নিয়ম-কানুন মানেন না। কখনও ঐ দেশে ঢুকে যায়, আবার কখনও এ দেশে।’

ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বুয়েটে জঙ্গিবাদের উত্থান হচ্ছে- ‘আমরা কাছে এ বিষয়ে কোন তথ্য নেই, এতটুক বলছি- হাইকোর্ট যে নির্দেশনা দিচ্ছে, সবাই সেটাই মেনে চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেহেতু রাজনীতি নিষিদ্ধ নয়, বুয়েটে নিষিদ্ধ হয়েছিল, সেটার ওপর একটা আদেশ করা হয়েছে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা