খেলা
চার ধর্ষণে অভিযুক্ত 

ফ্রান্সের ডিফেন্ডার পুলিশি হেফাজতে

স্পোর্টস ডেস্ক: ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডিকে। এই ঘটনায় অভিযুক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে মেন্ডিকে বহিষ্কার করেছে ইংলিশ ক্লাব ম্যান সিটি। শুক্রবার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে মেন্ডিকে।

ফ্রান্সের ডিফেন্ডারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। ১৬ বছর বয়সী তিনজন নারী মেন্ডির বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মেন্ডির বিরুদ্ধে।

পুরো বিষয়টি এখনও তদন্তাধীন থাকলেও, পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগপর্যন্ত মেন্ডিকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। এর আগে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না ম্যান সিটি।

একটি বিবৃতিতে চেশায়ার কনস্টাবুলারি জানিয়েছে, ২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সাথে সম্পর্কিত এবং এগুলো করা হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের ঘটনার প্রেক্ষিতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা