খেলা
১৭০০ কোটি টাকার চুক্তি

ঘোষণা আসছে রিয়ালেই এমবাপে!

স্পোর্টস ডেস্ক: খুব শিগগিরই অবসান ঘটতে চলেছে সব নাটক আর জল্পনা-কল্পনার । কিলিয়ান এমবাপে এখন থেকে রিয়াল মাদ্রিদের, আনুষ্ঠানিক এই ঘোষণা আসতে পারে আজই (শুক্রবার)।

দুই পক্ষের মধ্যে ই-মেইল চালাচালি, দর কষাকষি এবং কথাবার্তার পর রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চুক্তির খুব কাছে চলে এসেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’।

রিয়াল এমবাপের জন্য ১৭০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা) এবং সম্ভাব্য বোনাসসহ বাড়তি ১০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। এর আগে ১৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি।

পিএসজি তখন রাজি হয়নি। তাদের দাবি ছিল, ২০০ মিলিয়ন বা তার কিছু বেশি।

তবে দর কষাকষির পর নতুন প্রস্তাবে নাকি রাজি হয়ে গেছে ফরাসি ক্লাবটি। তাই এমবাপের রিয়ালে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাওয়ার পরদিনই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছিলেন, এই অঙ্ক যথেষ্ট নয়। এমবাপেকে পেতে হলে অঙ্কটা আরও বাড়াতে হবে তাদের। এবার রিয়াল সেটাই করলো।

তারপরও বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের সময় পিএসজির মালিক নাসের আল-খেলাইফি বলেন, এমবাপের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। তাকে নিতে হলে বাড়তি খরচ করতেই হবে রিয়ালকে। তবে খেলাইফি জোর দিয়ে বলেননি, প্যারিসেই থাকছেন এমবাপে।

এদিকে এমবাপে বহুবার বলেছেন, তার স্বপ্ন রিয়াল মাদ্রিদে খেলা। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড রিয়ালে যেতে এক পায়ে খাঁড়া। এখন বল পিএসজির কোর্টে। পিএসজি শুধু ‘হ্যাঁ’ বলে দিলেই হয়। ভেতরে ভেতরে সেই ব্যবস্থা নাকি হয়েও গেছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

যদি আজ ঘোষণা না-ও আসে, তারপরও চলতি সপ্তাহে লিগ ওয়ানে রিমসের বিপক্ষে ম্যাচে এমবাপেকে সম্ভবত খেলাবে না পিএসজি। ‘মার্কা’ জানিয়েছে, কোচ মাওরিসিও পচেত্তিনো এমবাপেকে দলের বাইরে রাখতে চান এই সময়টায়। তবে অনুশীলন চালিয়ে যাবেন ২২ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা