খেলা

৩ রানে ৭ উইকেট ওভারডাইকের

ক্রীড়া ডেস্ক: বল হাতে অনন্য এক কীর্তি গড়লেন নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের সদস্য ফ্রেডেরিক ওভারডাইক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড এখন এই ডানহাতি পেসারের।

ইউরোপ অঞ্চলের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার এই কীর্তি গড়েন ওভারডাইক। ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। তার বোলিংয়ে ফরাসিদের ৩৩ রানে গুটিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ডাচরা।

পুরুষ-নারী সব মিলিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট পেলেন ওভারডাইক। ২০ বছর বয়সী এই পেসার ছয়জনকে করেছেন বোল্ড, অন্যজন এলবিডব্লিউ।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আগের সেরা ছিল নেপালের অঞ্জলি চাঁদের। ২০১৯ সালে পোখারায় এসএ গেমসে মালদ্বীপ নারী দলের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে কোনো রান না দিয়েই ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই অফস্পিনার।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড দিপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে ৭ রানে ৬ উইকেট নেন ভারতের এই পেসার।

তবে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সাত উইকেটের নজির আছে একটি। ২০১৯ সালের ৭ অগাস্ট বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নেন ল্যাঙ্কাশায়ার ফক্সেসের অফ স্পিনার কলিন অ্যাকারম্যান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা