খেলা

রকের বিদায়ে খুশি নন জন সিনা

স্পোর্টস ডেস্ক: জনপ্রিয় মার্কিন অভিনেতা ও প্রযোজক ডোয়েইন জনসনকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। যদিও ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) মঞ্চে দ্য রক নামেই অধিক পরিচিত এই পেশাদার রেসলার।

তিনি ডব্লিউডব্লিউই ছেড়েছেন গত বছরই। কিন্তু এবার তাকে পুনরায় ডব্লিউডব্লিউইতে আমন্ত্রণ জানালেন আরেক তারকা জন সিনা।

রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া সিনা সম্প্রতি নিজের নতুন সিনেমার প্রচারণায় এসে এসব কথা বলেন। রেসলিংয়ের ময়দানে রকের অন্যতম প্রতিপক্ষ সিনা বলেন, ‘সে ডব্লিউডব্লিউইর একজন বড় ভক্ত। রক আমার দেখা সবচেয়ে দ্রুতগতির রেসলার। তাই একজন ভক্ত হিসেবে আমি সর্বকালের অন্যতম সেরা এই ডব্লিউডব্লিউই খেলোয়াড়কে আবার রিংয়ে দেখতে চাই।’

৪৯ বছর বয়সী কিংবদন্তিকে ফিরে আসতে অনুরোধ করবেন উল্লেখ করে সিনা বলেন, ‘আমি তাকে রাজি করানোর চেষ্টা করব। চেষ্টা করব তাকে রিংয়ে ফেরত আনতে। একজন ভক্ত হিসেবে সেটা দারুণ হবে। তবে না বলার অধিকারও সে অর্জন করেছে।’

১৯৯৬ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন মার্কিন এই রেসলার। নিজের দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ১৭টি ডব্লিউডব্লিউই শিরোপা। ২০২১ সালে ডব্লিউডব্লিউকে বিদায় জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা