খেলা
একই সময় খেলবে

বাংলাদেশের দুইটি জাতীয় দল!

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে নানা দেশ তাদের দল নিয়ে নানা ধারণে পরিকল্পনা করে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। এবার ব্যস্ত সূচির কারণে একই সময়ে দুইটি জাতীয় দলকে খেলানোর পথে হাঁটছে। দুইটি জাতীয় দল গড়া নতুন কোনো বিষয় নয়।

অনেক আগে থেকেই এমনটা করে আসছে বিশ্বের বড় বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলো। এই যেমন নিউজিল্যান্ড ক্রিকেট দলই, তাদের বিশ্বকাপ স্কোয়াডের একজনকেও রাখেনি চলতি বাংলাদেশ সফরের দলে।

এছাড়া সম্প্রতি বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট ক্রিকেট দল যখন ইংল্যান্ডে, তখন শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভিন্ন আরেকটি দল। এতদিন ধরে বাইরের দেশগুলোর কাছ থেকে এমনটা দেখলেও, এখন সেটি বাংলাদেশেও সম্ভব!

অলীক কল্পনা নয়, খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনই জানিয়েছেন এমন সম্ভাবনার কথা। শুধু তাই নয়, চলতি বছরই এমনটা দেখা যেতে পারে বলে মনে করেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন পাপন। তার মতে, বাংলাদেশ দল এখন একসঙ্গে দুইটি দল বানাতেই পারে। তবে এক্ষেত্রে পারফরম্যান্সের বিষয়ে ধৈর্য্য ধরতে হবে।

পাপন বলেন, ‘আমাদের দুইটা জাতীয় দল একসাথে খেলবে, এমন সময়ের বেশি দেরি নেই আমার ধারণা। নভেম্বরে পাকিস্তান আসার কথা রয়েছে আমাদের দেশে। এর বাইরে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং (একসঙ্গে দুইটি জাতীয় দল) হতেই পারে।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু বলব যে অস্থির হয়েন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে। একটা দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলস্থুল হওয়া যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

তবে দুইটি জাতীয় দল গড়তে গিয়ে যে সমান শক্তির দল হবেনা সেটা নিশ্চিতই। আর এ কারণেই তরুণ ও নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স দুই এক ম্যাচ দেখেই মূল্যায়ন না করার পরামর্শ পাপনের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা