খেলা
ব্যক্তিগত বিমানে

ইতালি ছাড়লেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন, গুজব যাই বলুন, ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার ব্যাপারটি এখন সত্যি।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তার ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানান জুভেন্তাস কোচ। এবার তো পর্তুগিজ তারকা ছেড়ে গেছেন ইতালির তুরিন শহরই।

এমন খবরই দিয়েছে স্কাই স্পোর্টস। তারা জানাচ্ছে, নিজের ব্যক্তিগত বিমানে করে তিন বছর কাটানো তুরিন শহর ছেড়ে গেছেন রোনালদো। এর আগে তিনি বিদায় নিয়েছেন ক্লাব সতীর্থদের কাছ থেকেও। ৪০ মিনিট অনুশীলন করেই মাঠ ছেড়ে গিয়েছিলেন পর্তুগিজ তারকা।

এই মুহূর্তে নিজের অ্যাজেন্ট জর্জে মেন্ডির কাছ থেকে প্রস্তাব পাওয়ার অপেক্ষা করবেন রোনালদো। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ইচ্ছে আগেই জানা গিয়েছিল। সেটি নিয়েই মূলত কাজ করেছেন মেন্ডি।

বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিক বলেছিলেন, রোনালদোর সিটিতে যাওয়া প্রায় চূড়ান্ত।

এর আগে জুভেন্তাস কোচ অ্যালেগ্রি বলেছিলেন, ‘ক্রিশ্চিয়ানো আমাকে গতকালকে বলেছে সে দ্রুত জুভেন্তাস ছাড়তে চাই। এটা সত্যি এবং নিশ্চিত। এই কারণেই সে আজকে অনুশীলন করেনি, আগামীকালকে ইম্পোলির বিপক্ষে ম্যাচেও খেলবে না।’

রোনালদোর ক্লাব ছাড়তে চাওয়ায় অনেকে হতাশ হলেও অ্যালেগ্রি বলছেন এটি জীবনেরই অংশ, ‘আমি ক্রিশ্চিয়ানোকে নিয়ে হতাশ না। সে জুভেন্তাস ছাড়তে চায় এবং অন্য কিছুকে পছন্দ করেছে। এখানে তিন বছর কাটানোর পর এখন নতুন ক্লাবে যেতে চায়। এটা জীবনেরই অংশ।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা