খেলা

বিশ্বকাপে বাংলাদেশও সম্ভাবনাময় : গিবস

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবসের মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট থাকবে তিনটি দেশ। সেই তিনটি দেশ হলো পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একইসঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্ভাবনার কথাও বলেছেন গিবস।

ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে।’

তবে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের ওপর জোর দিয়ে গিবস আরও বলেন, ‘আমার মতে, এখন পর্যন্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’

এসময় তিন দলের বর্তমান অবস্থার ভিত্তিতে গিবস বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা