খেলা

অনুশীলনে নামলেন মেসি

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দিয়েছেন মঙ্গলবার। বুধবার শেষ হয়েছে আনুষ্ঠানিকতা। এরপর দেরি না করে অনুশীলনে নামলেন লিওনেল মেসি।

পিএসজির স্টেডিয়াম সংলগ্ন উরিডু ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন তিনি। অনুশীলনের শুরুতে ছিলো জিম ও স্ট্রেচিং সেশন। এরপর বিকেলে চলে পুরোদমে অনুশীলন।

মেসির সঙ্গে প্রথম দিন অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে আনহেল দি মারিয়া, সার্হিও রামোসসহ পুরো স্কোয়াডের সবাই। পরে উরিডু গ্রাউন্ডে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে অনুশীলন করেন তারা।

কোপা আমেরিকার পর ফুটবলের বাইরে প্রায় দেড় মাস থাকায় নিজের ফিটনেস নিয়ে আরও কাজ করে মাঠে নামতে চান মেসি। তাইতো অনুশীলনে যোগ দিলেও আপাতত পিএসজির হয়ে মাঠে নামতে সপ্তাহ দুয়েক সময় চেয়েছেন ছয়বারের ব্যালন ডর জয়ী।

আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পিএসজির নতুন ৩০ নম্বর জার্সিতে অভিষেক হতে পারে ফুটবল ম্যাজিশিয়ানের।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা