খেলা

আমরা সুযোগই পাচ্ছি না: অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিনটি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (৬ আগস্ট) সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান। জবাবে অজিরা তুলতে পেরেছে মাত্র ১১৭। তাতে ১০ রানের জয় আর ঐতিহাসিক সিরিজটা ধরা দিলো টাইগারদের হাতে।

সিরিজ পরাজয়ের প্রতিক্রিয়ায় অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন, সত্যিই বাংলাদেশ অসাধারণ খেলেছে। বোলাররা দুর্দান্ত করেছে। তারা আমাদের প্রতিটি ম্যাচেই ১২০-১৩০ রানে আটকে ফেলেছে। আমরা তাদের অসাধারণ বোলিংয়ে ব্যাট হাতে ভালো খেলার কোনো সুযোগই পাচ্ছি না। এটা সত্যি হতাশার। শেষ দিকে বাংলাদেশের বোলারদের মোকাবিলা সত্যি কষ্টসাধ্য। তাদের অনেকে আমাদেরকে এক ওভারে ৪-৫ রানের বেশি দিতেই চায় না।

তিনি আরও বলেন, আসলে রিকয়ার্ড রানরেট ৬-৭ হয়ে গেলেই এই উইকেটে তা কষ্টকর হয়ে যায়, আর ৮ হয়ে গেলে তো প্রায় অসাধ্য। এখন আমাদের এটাই দেখার বিষয় বাকি দুই ম্যাচে কিভাবে ফিরব। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তাই প্রতিটি ম্যাচই সোনার চেয়ে দামি।’

এদিন ১২৮ রানের লক্ষ্যে শুরু থেকে মনে হয়নি অজিরা হুমকি হয়ে দাঁড়াতে পারবে। দ্বিতীয় ওভারে ম্যাথু ওয়েড ফিরে গেলে প্রতিবন্ধক হয়ে ছিলেন কেবল মিচেল মার্শ ও বেন ম্যাকডারমট। দুজনে মিলে এগিয়ে নিতে থাকেন অস্ট্রেলিয়াকে। ৬৩ রান আসে এই জুটিতে। ম্যাকডারমটকে বোল্ড করে এই জুটি ভেঙেছেন সাকিব। অজি এই ব্যাটসম্যান ফেরেন ৩৫ রানে। নতুন নামা ময়সেস হেনরিকস অবশ্য তিন বলই টিকতে পারেন। তাকে শামীমের তালুবন্দি করান শরিফুল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা