খেলা

ঐতিহাসিক জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাননিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জয় পাওয়ায় শুক্রবার (৬ আগস্ট) রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

ক্রিকেট অনুরাগী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক অভিনন্দন বার্তায় সব খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান আশা প্রকাশ করেন, জাতীয় ক্রিকেট দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

শুক্রবার (৬ আগস্ট) সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান। জবাবে অজিরা তুলতে পেরেছে মাত্র ১১৭ রান। তাতে ১০ রানের জয় আর ঐতিহাসিক সিরিজ জয়টা ধরা দিলো টাইগারদের হাতে।

এর আগে প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয় ম্যাচ পাঁচ উইকেটে অসিদের হারায় বাংলাদেশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা