খেলা

‘মেসি পিএসজিতে গেলে সব শিরোপা দিয়ে দিন’

স্পোর্টস ডেস্ক: ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি সাথে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে গেলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। এদিকে আর্জেন্টাইন সুপারস্টারের নতুন গন্তব্য তাহলে কোথায়? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেসিভক্তদের মনে।

আবার জোরেশোরে শোনা যাচ্ছে মেসির এবারে গন্তব্য হতে পারে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)তে। যদি সেটাই হয় তাহলে পিএসজি হতে পারে সর্বসেরা ক্লাব বা অপ্রতিরোধ্য দল এমন ধারণা করছেন অনেকেই। কারণ এখনই পিএসজিতে রয়েছেন নেইমার, কাইলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুমাদের মতো তারকারা। সেই ধারণাতে আরেকটু যুক্ত করলেন কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।

মেসি পিএসজি যোগ দিলে এক অপ্রতিরোধ্য দল হয়ে যাবে বলে মনে করেন রদ্রিগেজ বলেন ‘মেসি যদি পিএসজিতে যায়, তাহলে তারা সেখানে একাই খেলবে। তাদেরকে সব শিরোপা দিয়ে দিন। ইংল্যান্ডে মনে হয় না কেউ মেসির (উচ্চ) পারিশ্রমিক দিতে পারবে। কেউ যদি পারে, সেটা ম্যানচেস্টার সিটি।’

এদিকে মেসিকে ধরে রাখতে না পারায় বার্সাকেও বিপাকে পড়তে হবে জানিয়ে রদ্রিগেজ আরও বলেন, ‘মেসি প্রতি বছর অন্তত ৩০ গোল ও ৩০ এসিস্ট করে। এখন বার্সেলোনাকে এটি করার খেলোয়াড় খুঁজতে হবে। কেউ হয়তো ১০টি করে গোল-এসিস্ট করবে, কেউ আবার ৫টি করে... কিন্তু তাদের এটি খুঁজতে হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা