খেলা

টাইগারদের সিরিজ নিশ্চিতের মিশন আজ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিতের সুযোগ বাংলাদেশের সামনে। শুক্রবার (৬ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে টাইগাররা।

সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। গাজী টিভি এবং টি স্পোর্টস ম্যাচটি সরাসরি দেখা যাবে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জয় পায় টাইগাররা। আজ জিতলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি জিতবে বাংলাদেশ।

ধীর গতির ব্যাটিংয়ে কারণে দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ১৩২ রানের টার্গেটে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ১৬ ওভার পর্যন্ত ভালো অবস্থায় ছিলো প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া। তবে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানে আটকে যায় সফরকারীরা।

তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। নয়তো সিরিজ হার বরণ করতে হবে দলকে। সিরিজ হারলে, হোয়াইটওয়াশের হুমকির মুখে পড়বে দল।

এই দুই জয়ের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, সবকটিই হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগারদের জয় ৩৬ ম্যাচে। ৬৬ ম্যাচে হার। দুই ম্যাচের ফল হয়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা