খেলা

জল্পনার অবসান, মেসি থাকলেন না

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক, সময়টা কম নয়, এলো আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে বার্সেলোনায় থাকছেন না লিওনেল মেসি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর।

দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা।

বার্সা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বার্সা ও মেসির মধ্যে সম্মতি এবং দুপক্ষের মধ্যে আজ চুক্তি স্বাক্ষর করার পরিষ্কার ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুপক্ষের এই সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিন সকাল থেকে শোনা যায় পুরো ভিন্ন গুঞ্জন। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পর ছুটি কাটিয়ে দুদিন আগে বার্সেলোনা শহরে ফিরেন মেসি। বৃহস্পতিবারই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে, আনুষ্ঠানিক ঘোষণাও আজই আসতে পারে। কিন্তু স্প্যানিশ সময় দুপুরে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বার্সার কর্তা ব্যক্তিদের বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা ছিল চুক্তির খুঁটিনাটি। চুক্তির পথে জটিলতার অবসানও সে সময়ই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জটিলতার নয়, অবসান হলো মেসি আর বার্সার ২০ বছরের সম্পর্কের।

সানানিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা