খেলা

অবসরের কথা জানালো ব্রাভো

স্পোর্টস ডেস্ক: রয়েছে তার নানা রের্কড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বয়সটাও। তবে যাত্রাটাতো শেষ করতে হবে একদিন। বলছি টি-২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর কথা। তাই এবার অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন অভিজ্ঞ এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড নিশ্চিত করেছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন ব্রাভো। অর্থাৎ, এরপর উইন্ডিজের হয়ে আর তাকে খেলতে দেখা যাবে না। কারণ অন্য দুই ফরম্যাট থেকে আরো আগেই অবসর নিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চার ম্যাচের টি-২০ সিরিজের তিনটিই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। মাত্র একটি ম্যাচ মাঠে গড়িয়েছিল, সেটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর ব্রাভোর অবসরের সিদ্ধান্তের কথা জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ড।

তিনি বলেন, আমাদের অদম্য ক্রিকেটারকে আমি শুভকামনা জানাতে চাই। ব্রাভো অবসরের সিদ্ধান্ত নিয়েছে। টি-২০ বিশ্বকাপের পর সে আর খেলবে না।

তিনি আরো বলেন, ব্রাভো তিন সংস্করণেই দারুণ খেলেছে। যদিও বাকি দুইটি সংস্করণে অনেক আগেই অবসর নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ক্যারিবিয়ান দ্বীপে ব্রাভো তার শেষ টি-২০ ম্যাচটিও খেলে ফেলল।

আন্তর্জাতিক টি-২০তে ব্যাট হাতে ৬৯ ইনিংসে ব্রাভোর সংগ্রহ ১২২৯ রান। বল হাতে ৭৩ ইনিংসে শিকার করেছেন ৭৬ উইকেট। এই অলরাউন্ডার তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯০টি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলেছেন।

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। টেস্ট ও ওয়ানডেকে অনেক আগেই বিদায় বলেছেন তিনি। ব্রাভো সর্বশেষ ২০১০ সালে টেস্ট এবং ২০১৪ সালে ওয়ানডে খেলেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা