খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওমানের সঙ্গে কথা বলছে বিসিবি

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দলও। সেরা ১২ দলের একটি হতে টাইগারদের খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। এটিও হওয়ার কথা রয়েছে ওমানে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পও করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা। এমনটিই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। দেখছি সেখানে আগেই যাওয়া যায় নাকি। বিশ্বকাপকে সামনে রেখে এক সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করার চেষ্টা করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে আমরা ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি।’

শ্রীলঙ্কা, আয়ার‌ল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পরের পর্বে লড়বে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের সঙ্গে।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। আগামী মাসের শুরুতেই নিউজিল্যান্ডকেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা