খেলা

প্রশংসায় ভাসছেন নুরিন

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে মুসলিম ভাতৃত্ববোধের অনন্য নজির স্থাপন করেছেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন। ফিলিস্তিনের প্রতি নিজের স্পষ্ট সমর্থনের কথা জানিয়ে গত ২৩ জুলাই জুডো ইভেন্টে ইসরায়েলের প্রতিপক্ষকে বয়কট করেন আলজেরিয়ার এ জুডোকা।

প্রতিপক্ষ ইসরায়েলের হওয়ার স্বেচ্ছায় নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নুরিন। তার দেখাদেখি পর ইসরায়েলের তোহারের বুটবুলের বিপক্ষে খেলেননি সুদানের জুডোকা মোহাম্মদ আব্দুল রাসুলও। এ সিদ্ধান্ত নিয়ে অলিম্পিক ছেড়ে দেশে ফেরার এখন প্রশংসায় ভাসসছেন নুরিন।

অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে বুধবার (২৮ জুলাই) রাতে দেশে ফিরেছেন ফেথি নুরিন। দেশে ফেরার পর দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন নুরিনকে। যেখানে যাচ্ছেন, সেখানেই পাচ্ছেন বীরের সম্মান। যা দেখে অনেকেরই হয়তো মনে হতে পারে, কোনো পদক জিতেছেন নুরিন!

কোনো পদক হয়তো জেতেননি নুরিন। কিন্তু বিশ্ব মঞ্চে নির্যাতিত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর বীরত্বপূর্ণ সিদ্ধান্তই তিনি নিয়েছেন। জুডোতে ৭৩ কেজি শ্রেণিতে প্রথম রাউন্ডে জিতলে, দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হিসেবে আসতো ইসরায়েলের তোহার বুটবুলের নাম।

যা দেখে তৎক্ষণাৎ না খেলার সিদ্ধান্ত নেন নুরিন। দেশে ফিরে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘যখন দেখলাম ওই জিওনিস্ট রাজ্যের খেলোয়াড়ের সঙ্গে ড্রতে আমাকে একই সঙ্গে রাখা হয়েছে, থমকে গিয়েছিলাম। এমন কিছু হবে ভাবতেই পারিনি। তবে এটা দেখার পর না খেলার সিদ্ধান্ত নিতে আমার এক মুহূর্তের জন্যও সংশয় কাজ করেনি।’

ইসরায়েলি প্রতিপক্ষকে বয়কট করায় আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছেন ফেথি নুরিন ও তার কোচ। কিন্তু এতে তাদের কোনো আফসোস নেই। বরং ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারায় গর্বিত এ আলজেরিয়ান জুডোকা। তাকে নিয়ে গর্ব করছে আলজেরিয়ার মানুষরাও।

নুরিন বলেন, ‘কোচের সঙ্গে মিলে সিদ্ধান্তটা নিয়েছি। এই সিদ্ধান্ত নিয়ে গর্ব হয় আমার। এটি আমাকে, আমার পরিবারকে, আলজেরিয়ার মানুষ আর আলজেরিয়া পুরো দেশটাকে সম্মান এনে দিয়েছে। আমাদের প্রেসিডেন্ট আগেই ঘোষণা দিয়েছেন, আমরা এই ব্যাপারগুলোকে স্বাভাবিকীকরণের সঙ্গে একমত নই, আমরা ফিলিস্তিনের পক্ষেই আছি।’

এ সিদ্ধান্ত নিয়ে নানান জায়গা থেকে প্রশংসা শুনতে পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমার ভালো লাগছে যে ওই জিওনিস্ট রাজ্যটাকে একটু খেপিয়ে দিতে পেরেছি। আরব ও মুসলিম বিশ্ব থেকে প্রশংসা জানানো অনেক ফোন কলও পেয়েছি এ কারণে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা