খেলা

কলম্বোতেই আছে ভারতের পাঁচ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক : প্রায় দেড় মাসের দীর্ঘ সফর শেষে শ্রীলঙ্গা থেকে দেশে ফিরে গেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টায় চার্টার ফ্লাইটে করে কলম্বো থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছায় তারা।

তবে পাঁচ ক্রিকেটারদের কলম্বোতেই রেখে এসেছে ভারতীয় দল। তারা হলেন- ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গোথাম, ইয়ুজভেন্দ্র চাহাল, পৃথ্বি শ এবং সূর্যকুমার যাদব।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ক্রুনাল, গোথাম ও চাহাল দলের সঙ্গে দেশে ফিরতে পারেননি। তাদের আরও কিছুদিন থাকতে হবে আইসোলেশনে। এরপর বিশেষ ব্যবস্থায় চলে যাবেন ভারতে।

অন্যদিকে কলম্বো থেকে সোজা ইংল্যান্ডের বিমান ধরবেন পৃথ্বি ও সূর্য। এক্ষেত্রে তাদের জন্য বিশেষ নিয়মের দ্বারস্থ হতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কেননা এখন শ্রীলঙ্কা থেকে সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ রয়েছে ইংল্যান্ডে।

তাই শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য যে বিশেষ নিয়মের সুযোগ রেখেছে যুক্তরাজ্য সরকার, সেটি ব্যবহার করে শনিবার (৩১ জুলাই) কলম্বো থেকে ইংল্যান্ডে টেস্ট দলের সঙ্গে যোগ দিতে পারবেন পৃথ্বি ও সূর্য।

একই নিয়মের আওতায় চলতি বছর ইউরো ফুটবল ও উইম্বলডন খেলতে গিয়েছিলেন খেলোয়াড়রা। এছাড়া বিরাট কোহলির নেতৃত্বাধীন টেস্ট দলটিও এই বিশেষ ব্যবস্থায়ই উড়ে গেছে ইংল্যান্ডে।

অবশ্য এই বিশেষ অনুমতিতে ইংল্যান্ডে যাওয়ার পরেও প্রথম দুই টেস্ট খেলার সুযোগ থাকছে না পৃথ্বি ও সূর্যর সামনে। কেননা ইংল্যান্ডে পৌঁছেই তাদের ঢুকতে হবে দশ দিনের কোয়ারেন্টাইনে। এরপর কোনো প্র্যাকটিস ছাড়াই ১২ আগস্টের ম্যাচে নামানোর সম্ভাবনা নেই তাদের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা