খেলা

হাসপাতালে আজম খান

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। দ্বিতীয় টি-টোয়েন্টির অনুশীলন করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন পাকিস্তান দলের নতুন মুখ আজম খান। তবে বর্তমানে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

সাবেক পাকিস্তানি লিজেন্ড মঈন খানের ছেলে আজম খান শুক্রবার (৩০ জুলাই) অনুশীলনের সময় এক পেসারের বাউন্সারে মাথায় আঘাত পান। সে সময় মাথায় হেলমেট পরা ছিল তার। এই আঘাতের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে আজকের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না পাকিস্তান।

হাসপাতালে আজম খানকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে সোমবার ছাড় পাওয়ার কথা রয়েছে তার। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়ে হবে শেষ টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কিনা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ পারফর্ম করায় জাতীয় দলে জায়গা হয় আজম খানের। বাবা মঈন খানের মতো তিনিও উইকেটরক্ষক-ব্যাটসম্যান। গত মাসে ইংল্যান্ডের মাটিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে ৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচে করেন ১ রান। আর তৃতীয় ম্যাচটি আজমের ব্যাটিংয়ে নামার আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা