সংগৃহীত
রাজনীতি

আমরা লগি-বৈঠার রাজনীতি করি না

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো লগি-বৈঠার রাজনীতি করি না। আমরা দেশের গনতন্ত্র, ভোটের অধিকার ও সুশাসন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

আরও পড়ুন : নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে

শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান আলোচক হিসিবে বক্তিতাকালে তিনি এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন : ভাড়া নিয়ে হয়রানি করলে ব্যবস্থা

ড. মঈন খান বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির আদর্শের রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি।

জেলা বিএনপি'র সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আ.ক. ম মোজাম্মেল হক, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম ইরাদত হোসেন মানু,

আরও বক্তব্য রাখেন, মো. শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, সাবেক ছাত্রদল সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. হাশেম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা