খেলা

১ বছরের জন্য নিষিদ্ধ তিন লঙ্কান

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল থেকে রেব হওয়ার দায়ে তাদের নিষিদ্ধ করা হয়। তারা হলেন- কুশল মেন্ডিস, নিরশন ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা।

ইংল্যান্ড সফরে গত জুনে হোটেল থেকে রেব হয়ে রাতে ডারহ্যামে ঘোরাফেরা করেন দেশটির এই তিন তারকা ক্রিকেটার। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

তদন্ত কমিটি মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলার বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করেছিল। মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করে তদন্ত কমিটি। আর উইকেটকিপার-ব্যাটসম্যান ডিকভেলাকে ১৮ মাস শাস্তির সুপারিশ করা হয়।

পরবর্তীতে তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা শেষে তিন ক্রিকেটারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে লঙ্কান ক্রিকেট বোর্ড।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা