খেলা

শচীন-কোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে সাকিব

সাননিউজ ডেস্ক: সাকিব আল হাসান একের পর এক রেকর্ড গড়েই চলছেন। ক্রমশ ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। পৌঁছে যাচ্ছেন ক্রিকেটের অনন্য উচ্চতায়। চলতি জিম্বাবুয়ে সিরিজে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশি পোস্টার বয় পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। এ তালিকায় ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার শীর্ষে রয়েছেন। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি জিতেছেন ১৭ বার। এ তালিকায় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস সাকিবের পরেই অবস্থান করছেন। তিনি ১৪ বার এ পুরস্কার জয় করেছেন।

শ্রীলঙ্কান লিজেন্ড সনত জয়সুরিয়া শীর্ষ পাঁচে রয়েছেন। ইতোমধ্যে টেন্ডুলকার, ক্যালিস ও জয়সুরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে সাকিবের সামনে সুযোগ রয়েছে তালিকায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা