খেলা

ইসরায়েলে বার্সার পরাজয়

ক্রীড়া ডেস্ক : নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের। এর আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকা ফুটবলাররা। মঙ্গলবার লিজেন্ড ক্লাসিকো নামক ম্যাচটি হয়েছে ইসরায়েলের তেল আবিবে ব্লুমফিল্ড স্টেডিয়ামে।

যেখানে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি বার্সেলোনা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৩-২ গোলে জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে ২৭ মিনিটের সময় পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রোনালদিনহো। তবে ৪২ ও ৪৪ মিনিটে মুনিতিস ও আলফনসোর গোলে উল্টো লিড নেয় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬০ মিনিটের সময় ম্যাচে সমতা ফেরার জোফ্রে মাতেও। কিন্তু মিনিট দশেক পর গোল দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ডে লা রেড।

বার্সেলোনা লিজেন্ড দল: এনগয়, হুয়ান কার্লোস, তরতোলেরো, গয়কোয়েৎজা, ডেকো, মেনদিয়েতা, আরপন, রিভালদো, স্যাভিওলা, রোনালদিনহো, রোনাল্ড ডি বোয়ের, কোকো, জোফ্রে মাতেও এবং ওকুনো।

রিয়াদ মাদ্রিদ লিজেন্ড দল: কোদিনা, নুনেজ, ইভান ক্যাম্পো, ফার্নান্দো সাঞ্জ, রবার্তো কার্লো, মিলা, রিভেরা, ফিগো, আমাভিসকা, ডে লা রেড, আলফনসো, ভেলাস্কো, ভিক্টোর, অ্যালেক্স এবং মুনিতিস।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা