খেলা
টোকিও অলিম্পিক

বাতিলের সম্ভাবনা নাকচ করেননি অলিম্পিক প্রধান

ক্রীড়া ডেস্ক: আগামী ২৩ তারিখ টোকিও অলিম্পিক শুরু হবার কথা। কিন্তু ক্রীড়াবিদদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে গেলে শেষ মূহুর্তে খেলা বাতিল হবার সম্ভাবনা নাকচ করতে অস্বীকৃতি জানিয়েছেন ‘এর ব্যবস্থা কমিটির প্রধান তোশিরো মুতো।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যার দিকে তিনি লক্ষ্য রাখছেন। এরই মধ্যে ১জুলাই থেকে এমন ৭১ জনের সংক্রমণের খবর এসেছে, যাদের হয় এতে অংশগ্রহণের কথা ছিল কিংবা কোন ভূমিকা পালনের কথা।

মুতো বলেন, “আমরা আলোচনা অব্যাহত রাখবো যদি সংক্রমণ প্রকট হয়ে ওঠে’’। তিনি আরও বলেন, “এই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, কমতেও পারে। সুতরাং অবস্থা মতো আমরা ভেবে দেখবো কি করতে পারি”।

তবে টোকিও ২০২০ ‘এর মুখপাত্র পরে বলেন, সংগঠকরা “সফল খেলা উপহার দিতে শত ভাগ মনোনিবেশ করেছেন”। বেশ কিছু কর্পোরেট উদ্যোক্তারা শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন আর এই মহামারির জন্য। রোগের ঝুঁকি এড়াতে দর্শকদের সারিতেও কেউ থাকছে না।

জাপানের টিকাদান কর্মসূচি, অধিকাংশ উন্নত দেশের তূলনায় পিছিয়ে আছে। সেখানে আট লাখ চল্লিশ হাজারেরও বেশি লোক সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পনেরো হাজার পঞ্চান্ন জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা