খেলা

ট্রফি হাতে ঈদের শুভেচ্ছা তামিমের

ক্রীড়া ডেস্ক : করোনা মহামারির মধ্য দিয়ে এবারও উৎযাপিত হচ্ছে ঈদুল আজহা। এবারের ঈদটি খেলার মাঠে কেটেছে তামিমদের। পরিবার থেকে দূরে থাকলেও দিনটি তাদের খারাপ কাটেনি। ঈদের দিনে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ট্রফি হাতে নিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ঈদ এসেছে। সবাইকে ঈদ মোবারক।’

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের নায়ক তামিম নিজেই। ছন্নছাড়া বোলিংয়ের মাশুল দিয়ে জিম্বাবুয়েকে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে দিয়েছিল বাংলাদেশ। তবে এই রান তাড়া করতে বেগ পেতে হয়নি তেমন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা