খেলা

হাঁটুর ইনজুরিতে ২ মাস মাঠের বাইরে তামিম

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল হাঁটুর ইনজুরির কারণে অন্তত ২ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেলেন। টাইগার ওপেনার ঢাকা প্রিমিয়ার লিগে হাঁটুতে চোট পান। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে ম্যাচ শেষই দেশে ফিরবেন তিনি।

ইনজুরির কারণে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে দেখা যাবে না। সেসঙ্গে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজও মিস করবেন দেশসেরা ওপেনার। এমনটাই জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন , তামিমকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে আগস্টে অস্ট্রেলিয়া এবং সেপ্টেস্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারবেন না। সম্ভবত ফিরতে পারবেন অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে।

তিনি আর বলেন, ওয়ানডে দল থেকে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের সঙ্গে দেশে ফিরে আসবেন তামিম। আমরা রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেনকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে টি-২০ দলের সঙ্গে থাকতে বলেছি।

চোট শঙ্কা থাকায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টটিও খেলেননি তামিম। কিন্তু ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় পুরোপুরি ফিট না হয়েই মাঠে নামেন বাঁহাতি এই ওপেনার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা