খেলা

সুপার লিগে বাংলাদেশের শক্ত অবস্থান

ক্রীড়া ডেস্ক : চলতি জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিন ওয়ানডে সিরিজটি। বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় সিরিজের একটি ম্যাচ হারলেও বড় ক্ষতি হয়ে যেত তামিম ইকবালের দলের। তেমন কিছু অবশ্য হয়নি।

মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেটের সহজ জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পেয়েছে পূর্ণ ত্রিশ পয়েন্ট। যার সুবাদে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানটি পাকাপোক্ত করে নিয়েছে তামিম ইকবালের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ১২ ম্যাচে বাংলাদেশ দলের সংগ্রহ ৮০ পয়েন্ট। সবার ওপরে থাকা ইংল্যান্ডের নামের পাশে রয়েছে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। আগামী বেশ কিছুদিন সময় এ দু দলই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে।

কারণ তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে আছে সাত ম্যাচে ৫০ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের শেষ ফুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট বেড়ে হবে ৭০। এরপর লম্বা সময় কোনো ওয়ানডে সিরিজ নেই তাদের। তাই সহসাই বাংলাদেশ ও ইংল্যান্ডকে টপকে যেতে পারবে না তারা।

একইভাবে ভারতের রয়েছে আট ম্যাচে ৪৯ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে তাদের হবে ৫৯ পয়েন্ট। তাদেরও নিকট ভবিষ্যতে নেই ওয়ানডে সিরিজ। তাই ভারতও পারবে না শীর্ষ দুইয়ে উঠতে।

তবে আগস্টের শুরুতেই ভারত ও অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে আয়ারল্যান্ডের সামনে। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে আইরিশরা। সেখানে পূর্ণ ৩০ পেলে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে যাবে আয়ারল্যান্ড।

সুপার লিগে বড় দলগুলোর মধ্যে সবচেয়ে নাজেহাল অবস্থা শ্রীলংকার। লিগের ২৪ ম্যাচের মধ্যে ১১টি খেলার পর মাত্র একটিতে জিতেছে তারা। এছাড়া একটি পরিত্যক্ত ম্যাচ থেকে পেয়েছে আরও পাঁচ পয়েন্ট। কিন্তু দুই ম্যাচে স্লো ওভার রেটের কারণে কাটা গেছে দুই পয়েন্ট। সবমিলিয়ে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১২ নম্বরে রয়েছে তারা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা