খেলা

র‍্যাংকিংয়ে উন্নতি করেছে সাকিব

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি করেছে সাকিব। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ১৪৫ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

সিরিজের তিন ম্যাচে ৮ উইকেট নেওয়ার সুবাদে বোলিং র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব। অন্যদিকে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়েও তিন ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ২৮ নম্বরে।

সাকিবের উন্নতি হলেও বোলিং র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। ইনজুরির কারণে শেষ ম্যাচটি খেলতে না পারা এ অফস্পিনার প্রথম দুই ম্যাচে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। যে কারণে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ৪ নম্বরে।

আগামীকাল শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে সিরিজের তিন ম্যাচ। আগামী ২২, ২৩ ও ২৫ জুলাই হবে ম্যাচ তিনটি। টেস্ট, ওয়ানডেতে যতটা সহজে জয় পেয়েছে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে তত সহজ হবে না সিরিজটি।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা