খেলা

টিকটক ‘ক্রাশ’ আলিশা লেসবিয়ান!

স্পোর্টস ডেস্ক : চারিদিকে এখন চলছে ফুটবল নিয়ে কথা। বিশ্বকাপ ফুটবলের পরেই যদি কোনো নাম আসে সেটা কোপা আমেরিকা অথবা উয়েফা। আর মাত্র বছরখানেক পরেই বিশ্বকাপ ফুটবল। ফলে ফুটবলময় হয়ে উঠেছে বিশ্ব, বিশেষ করে ফুটবলপ্রেমী বাংলাদেশিরা।

উয়েফা নিয়ে যেমন তোড়জোর, তেমনি কোপা আমেরিকা নিয়ে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা। তাতে ফাইনালে খেলবে চির প্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকদের মধ্যে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ।

ফেসবুক থেকে শুরু করে টিকটক। কোথায় নেই সেই লড়াই! নানা রকম বাক্যবাণ করে সমর্থকরা একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করছেন। লিওনেল মেসি আর নেইমার জুনিয়রের মধ্যে যে লড়াই, তার চেয়ে তীব্র লড়াই বাংলাদেশি দর্শক আর সমর্থকদের মধ্যে।

এই ফাঁকে মানুষ নতুন নতুন অনেক খেলোয়াড় সম্পর্কে জানতে পারছেন। তাদের নাম, তাদের নৈপুণ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন।

এক্ষেত্রে প্রমিলা ফুটবলাররাও কম যাচ্ছেন না। টিকটকে বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল একজন যুবতী ফুটবলার। তার নাম আলিশা লেহম্যান। কয়েকদিনে টিকটকে তার বিভিন্ন ভঙ্গিমায় ছবি দিয়ে লেখা হচ্ছে- জাতির ক্রাশ।

কেউ তার আবেদনময়ী ভঙ্গির ছবি দিয়ে লিখছেন- ক্রাশ খেলাম। কেউ লিখছেন, কেই এই প্রমিলা ফুটবলার? হ্যাঁ, আলিশা লেহম্যান একজন সুইচ পেশাদার ফুটবলার। তার জন্ম ১৯৯৯ সালের ২১ শে জুন। তিনি ইংলিশ এফএ ডব্লিউএসএল ক্লাব অ্যাস্টন ভিলা এবং সুইজারল্যান্ডের জাতীয় ফুটবল টিমের ফরোয়ার্ডে খেলেন।

উইকিপিডিয়ার মতে, এর আগে তিনি খেলেছেন, ন্যাশনাললিগা এ-এর বিএসসি ওয়াইবি ফ্রাউয়েন। ২০১৮ সালে বিএসসি ওয়াইবি ফ্রাউয়েন থেকে আলিশাকে লুফে নেয় এফএ ওমেন্স সুপার লিগ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। তিনি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, ২০১৮ উয়েফা ওমেনস আন্ডার-১৯ চ্যাম্পিয়নশিপে আলিশা লেহম্যানের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন ওয়েস্টহ্যামের ম্যানেজার ম্যাট বিয়ার্ড।

ওয়েস্টহ্যামের হয়ে ওমেন্স এফএ কাপের ফাইনালে ক্লাবকে পৌঁছে দেয়া এবং নিজের আট গোলের জন্য আলিশার সঙ্গে ২০১৯ সালের এপ্রিলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে ওয়েস্টহ্যাম। এ বছর ২৭শে জানুয়ারি ঘোষণা দেয়া হয় যে, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এভারটনে যোগ দিয়েছেন আলিশা।

সেখানে মৌসুম শেষ হওয়ার পর তিনি যোগ দিয়েছেন অ্যাস্টনভিলায়। ২০১৭ সালের অক্টোবরে সুইজারল্যান্ডের ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের জন্য প্রথম কাপ বিজয় করেন তিনি। ২০১৮ সাইপ্রাস ওমেন্স কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ২রা মার্চ প্রথম আন্তর্জাতিক গোল করেন।

ব্যক্তিগত জীবনে আলিশা লেহম্যান একজন লেসবিয়ান। অর্থাৎ শারীরিক সম্পর্ক স্থাপনের দিক দিয়ে তিনি নারীতে-নারীতে সম্পর্কে বিশ্বাস করেন। সুইচ টিমমেট রোমানা ব্যাচম্যানের সঙ্গে ছিল তার এই সম্পর্ক। বৃটেনস ইয়াঙ্গেস্ট ফুবটল বস সিরিকে বিবিসি থ্রিতে আলিশা ও তার মেয়েবন্ধু রোমানা ব্যাচম্যানকে পাশাপাশি দেখানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা