খেলা

 আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে কোপা আমেরিকার ৪৭তম আসরে বিদায়ের ঘন্টা বাজবে আগামী (১১ই জুলাই)। ফাইনাল যত কাছাকাছি হচ্ছে, ততই যেন আলোচনা জল্পনা-কল্পনা বেড়েই চলেছে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ফুটবল বোদ্ধা হতে শুরু করে ভক্তদের মধ্যে।

কেমন হবে কৌশল, একাদশে থাকবেন কে, ফলাফলই বা কেমন হবে তা নিয়েও আছে আলোচনা। এরই মধ্যে ব্রাজিল রাষ্ট্রপতি জাইর বলসোনেরো করে বসলেন এক ভবিষ্যদ্বাণী। জানালেন, কোপা আমেরিকার ফাইনালে তার দেশ ব্রাজিল আর্জেন্টিনাকে হারাবে ৫-০ গোলে!

দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক হয়েছিল গতকাল রাতে। সেখানে হাজির ছিলেন কোপা আমেরিকার ফাইনালে থাকা দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই রাষ্ট্রপতিও। অবধারিতভাবেই সেখানে উঠে এল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ের প্রসঙ্গটি। তখন আর্জেন্টাইন রাষ্ট্রপতি অ্যালবার্তো ফের্নান্দেজের সামনেই অবশ্য বলসোনেরো করে বসেছেন এ ভবিষ্যদ্বাণী।

বলেছেন, ‘ব্রাজিল ম্যাচটা জিতবে ৫-০ ব্যবধানে।’ তবে এটাই হবে দুই দেশের একমাত্র মুখোমুখি লড়াই।

এর বাইরে আর কোনো লড়াই নেই দুই দেশের মধ্যে, ইংগিত দিয়ে বলসোনেরো বলেন, ‘একমাত্র যে লড়াইটা হবে আগামী রোববার, তা হবে মারাকানায়, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে; এর বাইরে কিছু নয়।’

এ কথা বলে এরপর তিনি রসিকতা করে পাঁচ আঙুলও দেখিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে। ফের্নান্দেজ অবশ্য এর জবাবে কিছুই বলেননি, মুচকি হেসেছেন কেবল।

ব্রাজিল-আর্জেন্টিনার এই লড়াই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সামনে শিরোপা জেতার জন্য আরও একটা সুযোগ হিসেবেই আসছে। আর আগে আর্জেন্টিনার হয়ে তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ ফাইনালে খেললেও জিততে ব্যর্থ হন শিরোপা।

মেসির সামনে সে আক্ষেপ মেটানোর দারুণ সুযোগ আসবে আগামী রোববার। ভেন্যু সেই মারাকানা, যেখানে ২০১৪ সালে একটুর জন্য পূরণ হয়নি বিশ্বকাপ জেতার আজন্ম সাধ।

এর আগে এই ফাইনালে ব্রাজিল-ই জিতবে বলে জানিয়ে দিয়েছেন নেইমার। যদিও নিছক মজা করে বলা আসলে মনের কথাতো এটাই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাওরা; ২০১৯ সালে ইনজুরিতে পড়ে নেইমার খেলতে পারেননি পুরো আসর। এবার দলের ফাইনাল নিশ্চিত করার অন্যতম ত্রাতা তিনিই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা