খেলা

গালি দেওয়ায় তেড়ে গিয়েছিলাম

স্পোর্টস ডেস্ক : প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে নবম উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। নবম উইকেটে গড়েছেন ১৯১ রানের জুটি।

দিনটি আরও বেশি স্মরণীয় হয়ে রইলো তাসকিনের নাচ ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দারুণ একটি বাউন্সার করেছিলেন মুজুরাবানি। তাসকিন সেটি ছেড়ে দিয়ে হাত ও পা দিয়ে নাচের মতো ভঙ্গিমা করেন।

কিন্তু সেটি সহ্য হয়নি মুজুরাবানির। তিনি তাসকিনের কাছে গিয়ে কড়া চাহনি দিলে ছাড় দেননি তাসকিনও। দুই ফাস্ট বোলারের মধ্যে বেশ কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খানিক পর আম্পায়ার এসে তাদের মধ্যস্থতা করেন। তবে পরের বলেও দুজনের মধ্যে দেখা গেছে উত্তপ্ত চাহনি।

তখনই জানার উপায় ছিল না ঠিক কী হয়েছে দুই ফাস্ট বোলারের মধ্যে। তবে দিনের খেলা শেষে তাসকিন জানিয়েছেন সেই সময়ের ঘটনার ব্যাপারে। বিসিবি কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় তাসকিন বলেছেন, মূলত বারবার গালি দেওয়ার কারনেই তিনি তেড়ে গিয়েছিলেন জিম্বাবুয়ের বোলারের উদ্দেশ্যে।

তাসকিন বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল। আমি ভালো সামলাচ্ছিলামও। বিরক্ত হয়ে বেশ কয়েকবার গালি দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছি, বলছিলাম, ‘আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু কর?’ এটাই। আর কিছু না।’

তাসকিনের ঘটনার পর মাহমুদউল্লাহর সঙ্গে ঝামেলা হয় ভিক্টর নিয়ুচির।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা