খেলা
কের্বারকে হারিয়ে 

উইম্বলডনের ফাইনালে বার্টি

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ২৫ বছর। তাকে নির্দিষ্ট কোনও খেলা দিয়ে বিচার করা যায় না। এই বয়সেই ক্রীড়াঙ্গনে বাজিমাত করেছেন। তিনি অস্ট্রেলিয়ার নারী খেলোয়াড় অ্যাশলি বার্টি। বর্তমানে টেনিসের নারী বিভাগের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন। ক্রিকেটার হিসেবে হাত পাকিয়ে অস্ট্রেলিয়ান পেশাদার গলফেও শিরোপা জিতেছেন তিনি। ২০১৯ সালের ফরাসি ওপেন জিতে রীতিমতো তাক লাগিয়ে দেন।

২০১৮ সালের উইম্বলডন নারী সিঙ্গলসের চ্যাম্পিয়ান জার্মানির অ্যানজেলিক কের্বারের সঙ্গে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন চলতি উইম্বলডনের প্রথম বাছাই অ্যাশলে বার্টি।

সাবেক চ্যাম্পিয়ান কের্বারকে হারিয়ে করোনা সংক্রমণের মধ্যেই প্রথম উইম্বলডনের নারী সিঙ্গেলসের ফাইনালে পৌঁছে গেলেন বার্টি। প্রসঙ্গতঃ চলতি টুর্নামেন্টের নারী বিভাগে সেমিফাইনালিস্টদের মধ্যে একমাত্র সাবেক চ্যাম্পিয়ান ছিলেন কের্বার। অপর সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন প্লিসকোভা এবং সাবালেঙ্কা।

এই ম্যাচের আগে বার্টির বিরুদ্ধে কের্বারের মুখোমুখি রেকর্ড ছিল ২-২। তাদের শেষবার সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে। চলতি প্রতিযোগিতার ২৫তম বাছাই কার্বারকে হারিয়ে নিজের জীবনের প্রথম উইম্বলডন ফাইনালে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

স্ট্রেট সেটে কের্বারকে উড়িয়ে দেন বার্টি। তার পক্ষে খেলার ফল ৬-৩, ৭-৬ (৩)। প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেট জেতার জন্য ৫-৩ স্কোরলাইনে থাকাকালীন সার্ভ করছিলেন কের্বার। সেই সময়ে তার সার্ভ লাভে অর্থাৎ শূন্য ফলেই ভেঙে দেন বার্টি। এরপরেই খেলার ফল ঘুরে যায়।

এরপর দ্বিতীয় সেট টাইব্রেকারে ৬-০ ফলে এগিয়ে যান বার্টি। শেষ পর্যন্ত ৭-৩ ফলে টাইব্রেকারে জিতে ম্যাচ জয় নিশ্চিত করেন বার্টি। ফলে উইম্বলডন থেকে ছিটকে গেলেন ২০১৬ সালের রানার্সআপ এবং ২০১৮ সালের চ্যাম্পিয়ান কের্বার। ফাইনালে বার্টি মুখোমুখি হবেন প্লিসকোভা এবং সাবালেঙ্কা ম্যাচের জয়ীর বিরুদ্ধে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা