খেলা

খেলা দেখতে এসে করোনা আক্রান্ত ২০০০ দর্শক

ক্রীড়া ডেস্ক : ইউরো কাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। খেলাটি দেখতে আসা প্রায় দুই হাজার দর্শকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। খেলা দেখতে আসা ওয়েম্বলির রাস্তায় ভিড় কারা স্কটিশ সমর্থকদের বিপুল সংখ্যাক করোনা শনাক্ত হওয়ায় রীতিমতো ভীত স্কটল্যান্ড সরকার। তারা তড়িঘড়ি এই খবর ইংল্যান্ড সরকারকেও পাঠিয়ে দিয়েছে।

বিশ্বের প্রায় ১০০টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টর অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যেই ইউরোপে চলমান ইউরো কাপে প্রায় প্রতিটি স্টেডিয়ামেই গ্যালারি ভর্তি দর্শক উপস্থিতি রেখেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

যার কুফল দেখা যাচ্ছে এখন। স্কটল্যান্ডের একটি রিপোর্টে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপে। স্কটিশ একটি রিপোর্টে বলা হয়েছে, ১৯ জুন ইউরোর গ্রুপ পর্বের ম্যাচ দেখতে লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম ওয়েম্বলিতে ভিড় করেছিলেন স্কটল্যান্ডের সমর্থকরা।

সেখানে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচ দেখতে গিয়ে স্কটিশ সমর্থকরা ওয়েম্বলির রাস্তায় ভিড় জমিয়েছিলেন। এরপর তারা যখন দেশে ফেরেন তাদের প্রায় ২০০০ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়।

স্কটল্যান্ডের স্বাস্থ্য সংস্থা মারাত্মক তথ্য সামনে এনে জানিয়েছে, অন্তত ২০০০ স্কটিশ সমর্থক কোভিড-১৯ ভাইরাস নিয়েই লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখতে মাঠে এসেছিলেন। এর মধ্যে ৩৯৭ জন উপস্থিত ছিলেন ওয়েম্বলির গ্যালারিতে।

করোনার কারণে স্কটল্যান্ড কর্তৃপক্ষ মাত্র ২৬০০ টিকিট বিতরণ করেছিলো তাদের দেশের সমর্থকদের মধ্যে। কিন্তু জানা গেছে, টিকিট না থাকার পরও প্রায় ১০ হাজার ফুটবল ভক্ত লন্ডনে হাজির হয়েছিল।

যারা সিটি সেন্টারে একত্রিত হয়ে জায়ান্ট স্ক্রিনেও খেলা দেখেছেন। রাস্তায় উৎসব করেছেন। অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। কোভিড-১৯ বিরাজমান অবস্থায় মানুষ যেন ফুটবলের আনন্দে সবকিছু ভুলেই গেছেন। ওয়েম্বলির এ ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কে রয়েছেন ইউরোপের অন্য দেশের ফুটবলপ্রেমীরাও।

স্কটল্যান্ডের ন্যাশনাল ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক জ্যাসন লেইচ বলেন, ‘১১ জুন থেকে ৩২ হাজার মানুষের করোনা সনাক্ত করা হয়, যার মধ্যে ২০০০ জনই ইউরোর খেলা দেখতে যাওয়া।’

এ অবস্থায় আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট দলের মধ্যেও। কারণ ২৯ জুন ওয়েম্বলিতে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যকার দ্বিতীয় রাউন্ডের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক রিশাভ পান্ত। তিনিও ভিড়ের মধ্যে সবার সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেছেন।

সে ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে রিশাভ পান্ত গ্যালারিতের বসে খেলা উপভোগ করছেন। এরপরেই আতঙ্ক ছড়ায় কোহলিদের মধ্যেও। আতঙ্কে রয়েছেন ভারতের অন্য ক্রিকেটাররাও।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা