খেলা

বাজে আচরণের রাজা সাকিব

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। বিগত দিনগুলোতে খেলোয়াড়দের বাজে আচরণের সব ঘটনা বিশ্লেষণ করে সাকিব আল হাসানকে বাজে আচরণের রাজা হিসেবে আখ্যায়িত করেছে!

সাকিবকে বাজে ব্যবহারের রাজা উল্লেখ করে ক্রিকইনফো লিখেছে, ‘শ্রীলঙ্কার ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভঙ্গের কাজটি বাজে আচরণের পাল্লায় খুব ছোট হয়ে দেখাবে, যখন তাদেরকেও ছাপিয়ে যাবে কেউ। ঠিক তেমনই কাজ করেছেন সাকিব আল হাসান। তিনি জানতেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও সেখানে নজর রেখেছে।’

‘এরই মাঝে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমে আউটের আবেদনে সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় স্ট্যাম্পে লাথি মারা এবং পরে বৃষ্টিতে খেলা বন্ধ করার ঘোষণা দিলে স্ট্যাম্প তুলে মাটিতে আছাড়া মেরেছেন।’

‘অথচ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে পাওয়া নিষেধাজ্ঞার এখনও দুই বছর হয়নি সাকিবের। এর সঙ্গে রয়েছে তার আগের নানান কীর্তি। যেমন খেলা ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি (নিদাহাস ট্রফি), আম্পায়ারের ওপর রাগ দেখানো (বিপিএল), একজন দর্শককে শারীরিক প্রহারসহ আরও অনেক কিছু। যেগুলো সত্যিই দেখার বিষয়।’

‘যদি সত্যিই বিশ্ব বাজে আচরণের কোনো চ্যাম্পিয়নশিপ হয়, তাহলে নিশ্চয়ই সেটা উঠবে সাকিবের হাতে। তবে তার হাতে ট্রফিটি তুলে দেয়ার সাথে সাথে আপনাকে ভোঁ দৌড় দিতে হবে শুধু। কারণ অবশ্যই তিনি এটিকেও ছুঁড়ে মারবেন আপনার দিকে।’

উল্লেখ্য, ক্রিকইনফোর মাসিক আয়োজন দ্য ব্রিফিং। যেখানে মূলত বিগত দিনগুলোতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কৌতুকের ছলে তুলে আনে তারা। এর আগে মার্চ মাসের প্রতিবেদনে সাকিবের টেস্ট বাদ দিয়ে আইপিএলকে বেছে নেয়ার ঘটনাকেও দ্য ব্রিফিংয়ে সমালোচনা করা হয়েছিল।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা