খেলা

১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার, অভিমন্যুর বিশ্বরেকর্ড

অভিমন্যু মিশ্র এখন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই দাবাড়ু মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছেন। তিনি ভেঙে দিয়েছেন রাশিয়ার সার্গেই কারয়াকিনের ১৯ বছরের পুরোনো রেকর্ড। কারয়াকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে।

করোনা মহামারীর এই সময়টায় গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় তিনটি নর্ম অর্জন করা বেশ কঠিন ছিলে অভিমন্যুর জন্য। এজন্য তাদের খেলতে হয়েছে একের পর এক টুর্নামেন্ট। যেনতেন টুর্নামেন্ট খেললেই নর্ম পাওয়া যায় না। যেসব আসরের অন্তত ৫০ ভাগ খেলোয়াড় ফিদে সমর্থিত টুর্নামেন্টের শিরোপাধারী এবং এক তৃতীয়াংশ খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার শুধুমাত্র সেসব টুর্নামেন্টে খেলে নর্ম অর্জন করতে হয়।

গত দেড় বছরে অভিমন্যু ও তার বাবা অনেকটা অসাধ্যই সাধন করেছেন। সব প্রতিকূলতা জয় করে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন দেশে, অংশ নিয়েছেন বিভিন্ন আসরে। অবশেষে বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে এক ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে অভিমন্যু পান তৃতীয় নর্ম। এর ফলে এই প্রতিভাবান দাবাড়ু একজন গ্র্যান্ডমাস্টার হিসেবেই অংশ নেবেন আগামী ১০ জুলাই রাশিয়ার সোচিতে হতে যাওয়া দাবা বিশ্বকাপে।

তার বাবা হেমন্ত অভিমন্যু জানান, মাত্র ৩ বছর বয়সেই দাবায় পারদর্শী হয়ে ওঠে অভিমন্যু এবং সাড়ে ৫ বছর বয়সে একটি টুর্নামেন্টে অংশ নেয় সে। যেখানে ২৫ বছর বয়সী এক প্রতিপক্ষের সঙ্গে তার একটি ম্যাচ রাত ১২টা পেরিয়ে যাচ্ছিলো। ঘুম আটকে রাখতে না পারা অভিমন্যু তখন ড্র এর প্রস্তাব দেয়। কিন্তু তার চেয়ে পাঁচগুণ বেশি বয়সী সেই প্রতিপক্ষ সেটা মানেনি। ফলে পরাজয় মেনে নিয়েই ম্যাচ শেষ না করে উঠে যায় শিশু অভিমন্যু। ঘটনাটি তখনই তার মনে এতোই দাগ কাটে যে, পরবর্তীতে সে ঘুমের অভ্যাসেও পরিবর্তন আনে। দুটি ম্যাচের বিরতিতেও কিভাবে ছোট্ট একটা ঘুম দিয়ে সতেজ থাকা যায় সেই বিষয়টি অভিমন্যু রপ্ত করে দ্রুত।

এখন দাবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই অভিমন্যু ও তারা বাবার স্বপ্ন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা