খেলা
বিশ্বরেকর্ড

১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১২। এই বয়সে শিশুসুলভ চঞ্চলতা থাকার কথা তার। কিন্তু তিনি বিস্ময় বালক। চেহারা আর হাসিতে এখনও শিশুর ছাপ কাটেনি তার। যখন প্রাইমারি পেরিয়ে মাধ্যমিক শুরুর বয়স তখনই কিনা বিশ্ব জয় করে ফেললেন অভিমন্যু মিশ্র।

চমকে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী কিশোর। ইতিহাস গড়ে দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার হলেন অভিমন্যু মিশ্র।

ইউক্রেনের সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিলেন ছোট্ট অভিমন্যু। ২০০২ সালে কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন মাত্র ১২ বছর ৭ মাস বয়সে। এরপর কেটে গেছে ১৯ বছর। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিমন্যু। গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।

বুদাপেস্টে গত বুধবার এই রেকর্ডের জন্ম তিনি দিয়েছেন তিনি। এদিন কালো ঘুঁটি নিয়ে তিনি হারান ভারতের ১৫ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। আগেই তার পথ ধরে ২৫০০ হতেই গড়েন অনন্য কীর্তি। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টার বনে যান এই দাবাড়ু।

অভিমন্যুকে অবশ্য পুরোপুরি ভারতীয় বলার সুযোগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। নিউ জার্সিতে বড় হওয়া এই দাবাড়ু ২০১৯ সালের নভেম্বরে মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন ইন্টারন্যাশনাল চেস মাস্টার (আইএম) খেতাব অর্জন করেন। সেখানেও অভিমন্যু গড়েন রেকর্ড। এবার গ্র্যান্ডমাস্টার খেতাবেও নতুন রেকর্ড গড়লেন অভিমন্যু।

২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম হওয়া অভিমন্যু মিশ্র প্রথমে ভাঙনে ভারতের আর প্রজ্ঞানানন্দের রেকর্ড। মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন বয়সে আইএম হয়ে চমকে দেন। ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে এই কীর্তি গড়েন ভারতের আর প্রজ্ঞানানন্দ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা