খেলা

তিন দিন পর ‘বিনামূল্যের খেলোয়াড়’ মেসি

স্পোর্টস ডেস্ক: চুক্তির বাকি রয়েছে আর মাত্র ৩ দিন। চলছে জুন মাস। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই শুরু হয়ে যাবে নতুন মাস। সেই সঙ্গে নতুন এক অধ্যায়ে ঢুকে যাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির বাকি রয়েছে আর মাত্র ৩ দিন। চলতি মাসের ৩০ জুন পর্যন্তই বার্সেলোনার খেলোয়াড় থাকবেন তিনি। এই তিন দিন পর থেকে তিনি হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’ খেলোয়াড়।

অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়া বিনামূল্যেই তাকে দলে ভেড়াতে পারবে যেকোনো দল। তবে পুরোপুরি নিশ্চয়তা দিয়ে অবশ্য এটি বলার সুযোগ নেই। কেননা ৩০ জুনের মধ্যে যদি চুক্তি নবায়নের ঘোষণা চলে আসে, তাহলে বার্সেলোনার খেলোয়াড়ই থাকবেন মেসি। যদিও আপাতদৃষ্টিতে এটি হওয়ার সম্ভাবনা বেশ কম। কারণ নিজ দেশের হয়ে কোপা আমেরিকা খেলায় ব্যস্ত মেসি।

বার্সেলোনা নব্য নির্বাচিত প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা অবশ্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন মেসির সঙ্গে চুক্তি নবায়নের জন্য। এরই মধ্যে বেশ কয়েকবার তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, বার্সেলোনার দেয়া নতুন চুক্তি প্রস্তাবে রাজি আছেন মেসি, শুধু সাক্ষর করা বাকি।

গত ২৪ জুন, মেসির জন্মদিনে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরিকল্পনা করেছিলেন লাপোর্তা। কিন্তু তিনি সেটি পারেননি। এখন তার মাথায় রয়েছে ২৯ জুন তারিখটি, এদিন লাপোর্তার নিজেরই জন্মদিন। বার্সেলোনার জন্য খুশির সংবাদটি নিজের জন্মদিনেই দিতে চান ক্লাব প্রেসিডেন্ট।

তবে খুশির সংবাদ দেয়ার আগে মেসির কাছ থেকেও আনুষ্ঠানিক সম্মতি নিতে হবে বার্সেলোনাকে। চুক্তির আর মাত্র তিন দিন বাকি থাকতে সেটি নিয়েই ব্যস্ত বার্সেলোনা। মূলত মেসিকে এক মিনিটের জন্যও চুক্তির বাইরে বিনামূল্যের খেলোয়াড় হিসেবে রাখতে চায় না বার্সেলোনা।

সূত্রঃ মার্কা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা