খেলা

ভারতে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বললেন সৌরভ

স্পোর্টস ডেস্ক: সময় বেশি একটা নেই। বিশ্বকাপের চলে আসছে সামনে। এ মুহূর্তেও করোনার সংক্রমণ কমছে। করোনাভাইরাস কারণে টালমাটাল অবস্থা ভারতে। ফলে একটা গুঞ্জন ছিলই বিশ্বকাপ সরে গিয়ে আরব আমিরাতে হওয়ার। সে গুঞ্জনই সত্যি হতে চলেছে।

এবার নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রধান সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

দিন কয়েক আগে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছিল বিষয়টি। তবে তখন আইসিসি বা বিসিসিআই এ বিষয়ে কিছুই জানায়নি। সেখানে আরও বলা হয়েছিল বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী ১৭ অক্টোবর, আইপিএলের ফাইনালের এক দিন পরই।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ৫ বছর পর। এখানে খেলবে ১৬টি করে দল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। আর বাকি দশ দল থেকে চারটে দলকে উঠে আসতে বাছাইপর্ব খেলে, সে বাছাইপর্বই মাঠে গড়াবে ১৭ অক্টোবর থেকে।

বাছাইপর্বে খেলে আসতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলকে। এখানে তাদের প্রতিদ্বন্দ্বী থাকবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি।

এখান থেকে চার দল উঠে যাবে সুপার টুয়েল্ভ রাউন্ডে। আবুধাবি, দুবাই ও শারজায় অনুষ্ঠেয় এই রাউন্ডে ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য। এই রাউন্ড শুরু হবে আগামী ২৪ অক্টোবর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা