খেলা

প্রস্তুতি ম্যাচে গোল উৎসব জার্মানির

লাটভিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল উৎসব করেছে জার্মানি। ম্যাচের শুরু থেকেই মুহূর্মুহূ আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে তোলে ইওয়াখিম লুভের দল। বিশাল জয়ে ইউরো ২০২০ আসরের প্রস্তুতি সারল তারা।

সোমবার (৭ জুন) রাতে ডুসেলডর্ফে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৭-১ গোলে। জার্মানি প্রথমার্ধেই এগিয়েছিল ৫-০ গোলে। দ্বিতীয়ার্ধে হয় আরও দুই গোল।

জয়ী দলের হয়ে একটি করে গোল করেন-টমাস মুলার, ইলকাই গিনদোয়ান, সের্গে জিনাব্রি, টিমো ভেরনার, রবিন গোজেন্স ও লেরয় সানে। অন্য গোলটি প্রতিপক্ষের আত্মঘাতী।

প্রথম প্রস্তুতি ম্যাচে গত বুধবার ডেনমার্কের সঙ্গে ১-১ ড্র করা জার্মানি শুরুর চার মিনিটেই গোল পেতে পারতো দুটি। মুলারের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক রবার্টস ওজলস। কাই হাভার্টজের শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ জুন ইউরোর পথচলা শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও পর্তুগাল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা