খেলা

এবারও মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়া হলো না সেরেনার

সান নিউজ ডেস্ক: কাজাখস্তানের ২১ বছরের এলেনা রিবাকিনা সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন ফরাসি ওপেনে তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে। রিবাকিনা উঠেছেন শেষ আটে।

রোববার (৬ জুন) রোলাঁ গাঁরোয় সপ্তম বাছাই ৩৯ বছরের সেরেনার বিপক্ষে রিবাকিনা জেতেন ৬-৩, ৭-৫ গেমে। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন তিনি।

২০১৬ আসরের ফাইনালে হারের পর থেকে ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি সেরেনা। আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।

গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় আরও কতদিন তিনি চালিয়ে যাবেন খেলা, রোলাঁ গাঁরোয় হারের পর প্রশ্নটা উঠল আরেকবার। তবে এসব নিয়ে ভাবছেন না বলেই জানালেন সেরেনা।

তিনি বলেন, আমি এ নিয়ে মোটেও ভাবছি না। অবশ্যই অন্য বিষয়গুলো নিয়ে ভাবছি। তবে ওই বিষয়ে নয়।

এই হারের মধ্য দিয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল সেরেনার। এই মার্কিন তারকা মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার পরবর্তী অভিযান শুরু করবেন আগামী ২৮ জুন শুরু হতে যাওয়া উইম্বলডনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা