খেলা

জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে খেলবে না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : সিনিয়র ক্রিকেটাররা চাইলে বিশ্রাম দেওয়ার বিবেচনা করা হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। পরের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে টেস্ট ও ওয়ানডেতে তিনি খেলবেন। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই খবর নিশ্চিত করেছেন।

লম্বা সময় ধরে বায়ো-বাবলে থাকায় খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি চলে এসেছে মনে করেন নান্নু। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ব্যস্ত সূচির আগে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পক্ষে তিনি। এই নির্বাচক প্রধান বললেন, ‘মুশফিকুর আজ আমাকে ফোন করেছিল এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলার কথা জানিয়েছে। আমরা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি কিন্তু এসব বিষয়ে তাদের সিদ্ধান্তকে আমাদের অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।’

তিনি আরও বলেন,‘মুশফিক ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। যদি মুশফিক বিশ্রামে থাকার অনুমতি পায় তাহলে তাকে ছাড়া দল গোছাতে হবে।’

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ ‍জুন জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। ৭ জুলাই শুরু হবে সিরিজ। কোয়ারেন্টাইন শেষে ৩ জুলাই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। অবশ্য কোয়ারেন্টাইন পাঁচ থেকে সাত দিনের হলে এই প্রস্তুতি ম্যাচ হবে না বলে মনে করা হচ্ছে।

৭ জুলাই হবে একমাত্র টেস্ট ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাবে তিনটি ওয়ানডে ১৬, ১৮ ও ২০ জুলাই। একই ভেন্যুতে তিন টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি এবং জৈব সুরক্ষা বলয়ের কড়াকাড়িতে অনেক ক্রিকেটারই বেছে বেছে খেলছেন। এর আগে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা