খেলা

সুনীল ছেত্রীর কাছে বাংলাদেশের পরাজয়

ক্রীড়া ডেস্ক : অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তাদের আত্মবিশ্বাসের জ্বালানি ছিল আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করা ম্যাচটি। কিন্তু পারলো না লাল-সবুজের প্রতিনিধিরা। কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে জমাট রক্ষণ তৈরি করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। কিন্তু সুনীল ছেত্রীর জোড়া গোলে হারের তিতো স্বাদ পেয়েছে তারা।

শুরু থেকে ভারত ধারাবাহিকভাবে আক্রমণে যায়। তবে বেশির ভাগ সময় তারা বক্সের বাইরে থেকে শট নেয়। যা খুব একটা ফলপ্রসূ হয়নি। সুবর্ণ সুযোগ তারা পায় ৩৫ মিনিটে। কর্নার থেকে বক্সের ঠিক সেন্টার থেকে চিংলেনসানা সিংয়ের বুলেট গতির হেড গোললাইন থেকে প্রতিহত করেন রিয়াদুল হাসান। পরের কর্নার থেকে সুনীল ছেত্রীর হেড গোলপোস্টের ওপর দিয়ে যায়।

৪০ মিনিটে বাংলাদেশের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মোহাম্মদ ইব্রাহিমের ডান পায়ের শট প্রতিহত করে ভারতের রক্ষণভাগ। এর পরই তারিক রায়হান কাজীকে ঠেকান প্রতিপক্ষ গোলকিপার। বিরতির আগ মুহূর্তে মতিন মিয়ার শট ব্যর্থ হয়।

ভারতের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন নিয়ে কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামছে বাংলাদেশ। সোহেল রানাকে সরিয়ে মিডফিল্ডে খেলানো হচ্ছে মানিক হোসেন মোল্লাকে। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে বদলি মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, রাহাত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, তারিক জামান কাজী, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ভারত দল: গুরপ্রীত সিং সান্ধু, শুভাশীস বোস, চিংলেনসানা সিং কোনশাম, সন্দেশ, গ্ল্যান মার্টিন্স, মানবীর সিং, ব্রেন্ডন ফের্নান্দেজ, সুনীল ছেত্রী, বিপিন সিং, উড়ন্ত সিং কুমাম, সুরেশ ‍সিং ওয়াংজাম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা