খেলা

শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বার্সা

স্পোর্টস ডেস্ক : লিগ জয়ের সম্ভাবনা আগেই মলিন হয়ে গিয়েছিল বার্সেলোনার। যতটুকু আশা ছিল, তার পুরোটাই কাগজকলমে। যদি-কিন্তুর উপর ঝুলে ছিল ভাগ্য। তাতে নিজেদের শেষ দুই ম্যাচ শুধু জিতলেই ভাগ্য সুপ্রসন্ন হতো তেনমটি নয়, সঙ্গে তাকিয়ে থাকতে হতো পয়েন্ট টেবিলের উপরের দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিকে।

তবে এতসব সমীকরণের প্রয়োজন পড়ছে না লিওনেল মেসিদের। রোববার রাতে লা লিগের ৩৭তম রাউন্ডে ঘরের মাঠেও সেল্টা ভিগোর কাছে ১-২ ব্যবধানে হারে বার্সা। এতে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচের শুরুতেই অবশ্য গোল পেয়েছিলেন মেসি। বল দখলের লড়াইয়েও আধিপত্য ছিল বার্সার। ম্যাচ শেষ কোনকিছুই কাজে আসেনি স্বাগতিকদের।

ম্যাচের ২৮তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। সার্জিও বুস্টকেটসের পাস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এই গোলের মধ্য দিয়ে নবমবারের মতো লিগে রেকর্ড ৩০ গোল করার মাইলফলক স্পর্শ করেন এলএমটেন। ক্লাবের সঙ্গে নতুন চুক্তি না করলে হয়তো বার্সার হয়ে এটিই প্রিয় ক্যাম্প ন্যু-তে নিজের সবশেষ গোল হয়ে থাকবে মেসির।

৩৮তম মিনিটে সমতা ফেরায় সেল্টা। ইয়াগো আসপাসের কাছ থেকে বল পেয়ে নিশানাবাজি করেন মিনা। গোলের জন্য সফরকারীদের এটাই ছিল প্রথম শট! প্রথমার্ধের ৪৫ মিনিটে আর কোনো দল গোলের দেখা না পেলে সমতায় বিরতিতে যায় দুদল। বিরতির পর ৮৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এ সময় ক্লেমেন্ট ল্যাংলেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৬ মিনিট পর ম্যাচের বয়স যখন ৮৯ মিনিট, তখন নিজের দ্বিতীয় গোলটি করেন মিনা। বার্সেলোনার বিপক্ষে স্বরণীয় এক জয় উপহার দেন দলকে।

৩৭ রাউন্ডের খেলা শেষে বার্সেলোনার সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৮৩ পয়েন্ট। সে হিসেবে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সার লিগ জয়ের আশা ফিকে হয়ে গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা