খেলা

বাংলাদেশি হামজাকে ফিলিস্তিন সরকারের ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক: দখলদার ইহুদিদের হাতে নিজেদের ভূখণ্ডের জন্য প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিবাদী ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ এখন প্রতিদিনের চিত্র। ইসরায়েলের এমন নৃশংসতার পরেও নীরব ভূমিকায় বিশ্ব নেতারা। কেউ টু শব্দটি করতে নারাজ।

তবে ক্রীড়াঙ্গনের অনেক তারকা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন। এবার প্রতিবাদের ভিন্ন ভাষা বেছে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। এতে প্রশংসা বন্যায় ভাসছেন তিনি।

রোববার (১৫ মে) রাতে চেলসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ এফএ কাপের শিরোপা জেতে লেস্টার সিটি। একই সঙ্গে প্রথমবার কোনো এফএ কাপ শিরোপা জয়ে নাম ওঠে বাংলাদেশী বংশোদ্ভূত কোনো খেলোয়াড়েরে।

হামজা চৌধুরীর এ অর্জন ঢেকে গেল তার ব্যতিক্রমী এক উদযাপনে। শিরোপাজয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে তুলে ধরেন ফিলিস্তিনি পতাকা, প্রতিবাদ জানান দেশটিতে চলমান ইজরায়েলি হামলার বিরুদ্ধে।

হামজার প্রতিবাদের ছবি বড় করে ছাপা হয় ডেইলি মেইল, দ্য মিরর, আলজাজিরা, মিডল ইস্ট মনিটর, এমনকি দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মমতার এমন প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট।

ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা চিঠিতে লেখা হয়েছে, ‘এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলে ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই।

ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা