খেলা

ঈদ শুভেচ্ছায় বিরাট-বাবর-আফ্রিদির বিশেষ বার্তা

স্পোর্টস ডেস্ক : এবার এসেছে ঈদ প্রাণাঘাতী করোনার দুঃসময়ে। রোজার ঈদের আনন্দে ভাসছেন সবাই। অতিমারির কঠিন সময়ে ভক্তদের উত্সবের বাড়তি আনন্দ উপহার দিয়ে যাচ্ছেন ক্রিকেটাররাও। ঈদ শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি, বাবর আজম, রশিদ খান, শহিদ আফ্রিদি, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজাও।

ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘এমন সময়ে ঈদের উদ্দীপনাই সবার মধ্যে ভালোবাসা, শান্তি ও আনন্দের সঞ্চার করুক। ঈদ মোবারক। সবাই নিরাপদে থাকবেন।’

শুভেচ্ছা জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। টুইটারে লিখলেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি দিনটা সকলের ভালো কাটবে।’

ঈদ আনন্দে সামিল ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। তিনি টুইটারে লিখলেন, ‘যারা উত্সব পালন করছেন, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। অনেক ভালোবাসা, খুশিতে ভরে উঠুক জীবন। দয়া করে সকলে নিরাপদে থাকবেন।’

রবিন্দ্র জাদেজা টুইট করলেন, ‘যারা উত্সব পালন করছেন, প্রত্যেককে ঈদের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা সকলকে শান্তি, উচ্ছ্বাস ও খুশিতে ভরিয়ে তুলুন।’

ছোটবেলায় মায়ের বানানো বিরিয়ানি বন্ধুদের সঙ্গে খাওয়ার স্মৃতি ভুলতে পারেননি মোহাম্মদ সামি। এই তারকা ক্রিকেটার এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম আর যারা রোজা রাখতাম না, আগে আগে তৈরি হয়ে যেতাম এই দিনে।

উৎসবের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। বাড়িতে বন্ধুরা আসত, পরিবারের লোকজন আসত। ফিরনি, সেমাই তো থাকতই। বন্ধুরা মায়ের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার করত। মা খুব ভাল বিরিয়ানি বানায়। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।’

সবাইকে সতর্ক থেকে ঈদ পালনের পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেটার রিশব পান্ত, ‘যারা আজ ঈদ পালন করছেন, সবাইকে শুভেচ্ছা। দয়া করে বাড়ির ভিতরে থাকুন আর পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করুন। ঈদ মোবারক।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা