খেলা

মেসির রেকর্ড ভেঙে দিলেন তিনি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে শেষ তিন রাউন্ডের ম্যাচ শুধুই নিয়মরক্ষায় পরিণত হয়েছে তাদের জন্য। যার প্রথমটি ছিল বৃহস্পতিবার রাতে, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। যেই ম্যাচে ৪-৩ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচটিতে জয়ের বেশ ভালো সম্ভাবনা জাগিয়েছিল নিউক্যাসল। অন্তত দুইবার লিড নেয় ম্যাচে। কিন্তু শেষপর্যন্ত জয় মেলেনি ফেরান তোরেসের নৈপুণ্যে। ম্যান সিটির এই ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড একাই করেছেন হ্যাটট্রিক, যা তার দলকে এনে দিয়েছে ৪-৩ গোলের জয়।

এই হ্যাটট্রিকের মাধ্যমে লিওনেল মেসির গড়া প্রায় ১১ বছর আগের রেকর্ড নিজের করে নিয়েছেন ফেরান তোরেস।

পেপ গার্দিওলার অধীনে ঘরোয়া লিগে হ্যাটট্রিক করা সর্বকণিষ্ঠ ফুটবলার এখন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। এটিই ইংলিশ প্রিমিয়ার লিগে তোরেসের প্রথম হ্যাটট্রিক।

২০১০ সালের জানুয়ারিতে টেনেরিফের বিপক্ষে ২২ বছর ২০০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন মেসি। তার এই রেকর্ড ভেঙে মাত্র ২১ বছর ৭৫ দিন বয়সেই এক ম্যাচে তিন গোল করে ফেললেন ফেরান তোরেস। গার্দিওলার অধীনে এর চেয়ে কম বয়সে হ্যাটট্রিক নেই আর কোনো ফুটবলারের।

রেকর্ডগড়া হ্যাটট্রিকের পর তোরেস বলেছেন, ‘দুর্দান্ত একটা সপ্তাহ পার করলাম আমরা। প্রথমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছালাম, পরে প্রিমিয়ার লিগের শিরোপাও নিশ্চিত হয়ে গেলো এবং আমিও হ্যাটট্রিক করলাম। আমি অনেক খুশি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি প্রতিনিয়তই নিজের উন্নতির চেষ্টা করে চলেছি। সতীর্থ খেলোয়াড় ও কোচের কাছ থেকে নিয়মিতই শিখছি। নিজের উন্নতির মাধ্যমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি।’

এদিকে শিষ্যের রেকর্ডগড়া পারফরম্যান্সের পর গুরু পেপ গার্দিওলা বলেছেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম মৌসুম হিসেবে দুর্দান্ত পরিসংখ্যান এবং গোল তোরেসের। সে এখনও তরুণ এবং ফিনিশিং দারুণ। তাকে আমরা উইঙ্গার হিসেবে কিনেছি। কিন্তু এখন স্ট্রাইকার হিসেবেও ভাবা যাচ্ছে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা