খেলা

মেসির জোড়া গোলে শিরোপা উৎসব বার্সার

স্পোর্টস ডেস্ক : পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বাদ পড়েছে বার্সেলোনা। গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ধরাশায়ী হওয়ার পর লা লিগা শিরোপা জয়ও কাতালানদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। তাইতো চলতি মৌসুমে শিরোপা খরা কাটাতে শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে ফাইনাল জিততে যেন প্রাণপণ শপথ করে মাঠে নামে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এদিন লিওনেল মেসির জোড়া গোলে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার রামন সানচেস পিখুয়ানে ৪-০ গোলে বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে ৭২১ দিন পর শিরোপা খরা কাটাল বার্সেলোনা। সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগা ট্রফি জিতেছিল তারা।

প্রথমার্ধে ৮৪ শতাংশ বল দখলে রেখে অন্তত সাতবার বিলবাও দুর্গে আঘাত করেও গোলের দেখা পায়নি বার্সা। ম্যাচের পঞ্চম মিনিটে ডি ইয়ংয়ের শট গোলবারে লেগে ফিরে আসা এবং ২১তম মিনিটে মেসির জোরালো শট বিলবাও গোকিপার উনাই সিমন ফিরিয়ে দেয়া ছাড়া প্রথমার্ধে আর কোন লক্ষ্য গোলপোস্টের মাঝে রাখতে পারেনি বার্সার খেলোয়াড়রা।

তবে বিরতি কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে যেন অন্য বার্সেলোনা। মাত্র ১২ মিনিটে বিলবাও রক্ষণ এলেমেলো করে ৪ গোলের লিড নেয় তারা। ৬০ মিনিটে ডেডলক ভাঙেন বার্সার ফরাসি তরকা আতোয়াঁন গ্রিজমান। সার্জিও বুসকেটসের থেকে পাস পেয়ে ডান উইং থেকে ডি-বক্সে ভেতরে থাকা গ্রিজমানের উদ্দেশে বল বাড়ান ডি ইয়ং। বাঁ পায়ের শটে বিলবাও গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান গ্রিজমান।

গ্রিজমানকে অ্যাসিস্ট করার মিনিট তিনেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। জর্ডি আলবার দেয়া ক্রস থেকে মাথা নিচু করে দুর্দান্ত এক হেডে চলতি মৌসুমে নিজের অষ্টম গোল করেন এই ডাচ মিডফিল্ডার।

ম্যাচের ৬৮ থেকে ৭২, এই চার মিনিটে জোড়া গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ৬৮ মিনিটে দুর্দান্ত এক দৌড়ে ডি ইয়ংয়ের সঙ্গে দুই দফা ওয়ান টু ওয়ান পাসের পর প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের প্রথম গোল করেন বার্সা অধিনায়ক।

৭২ মিনিতে আলবার বাড়িয়ে দেয়া ক্রসে নিজের দ্বিতীয় গোলে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন মেসি। এই গোলের মাধ্যমে অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক তারকা তেলমা জারাকে পেছনে ফেলে কোপা দেল রে ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ১০টি কোপা দেল রে ফাইনাল খেলে মেসির গোল ৯টি।

এছাড়া ম্যাচের শেষদিকে (৮৭ মিনিটে) মেসির পাস থেকে গ্রিজমান গোল করলেও অফসাইডের কারণে ভিএআর প্রযুক্তির সাহায্যে বাতিল করেন রেফারি। ৪-০ গোলের বড় জয় নিয়ে রেকর্ড ৩১ বারের মতো কোপা দেল রে শিরোপার স্বাদ পায় বার্সেলোনা। বার্সার হয়ে কোচ হিসেবে কোম্যানের প্রথম শিরোোপা জয়ের দিনে সর্বোচ্চ সাতবার কোপা দেল রে জয়ের মধুর অভিজ্ঞতা নিলেন মেসি, পিকে ও বুসকেটস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা