খেলা

আজান শুনে মাঠেই ইফতার সেরে নিলেন ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হয়েছে। বিশ্বব্যাপী রোজা পালন করছেন মুসলিমরা। খেলোয়াড়েরাও ব্যতিক্রম নন। মুসলিম খেলোয়াড়দের অনেকেই রোজা রেখে মাঠে নেমে থাকেন।

তবে এটি নতুন করে সাড়া জাগিয়েছে তুরস্কের ঘরোয়া ফুটবল লিগের একটি ঘটনায়। আঙ্কারায় রোজা রেখে ফুটবল খেলেন বেশ কয়েকজন মুসলিম ফুটবলার। ম্যাচ চলাকালে মাঠের সাইডলাইনে বসে ইফতার করলেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন ফেলে ওই ইফতার করার ভিডিওটি।

সৃষ্টিকর্তা রমজান মাসকে মানব জাতিকে দিয়েছেন পাপ মোচনের মাস। মাহে রমজানে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় দুই হাত উঠিয়ে উন্মুখ হয়ে থাকে খোদার কাছে একটু পানাহার জন্য। পেশাগত কাজের বাইরে খেলোয়াড়রাও সিয়াম সাধনায় ব্রত হন। মুসলিম বিশ্বের অনেক দেশে এই সময় চলছে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট। কিন্তু মুসলিম ফুটবলাররা রোজা রেখেই মাঠে পেশাদার ফুটবল খেলছেন। মাঠেই সেরে নিচ্ছেন ইফতার।

তুরস্কের দ্বিতীয় বিভাগ ফুটবলে দেখা মিলল এমনই এক দৃশ্যের। রাজধানীর খেলা চলছিল জিরেসুন স্পোরের ও আঙ্কারা কেচিওরেনগুজুরের মধ্যে । মাগরিবের আজান পড়তেই খেলা থামিয়ে ইফতার সেরে নেন আঙ্কারা কেচিওরেনগুজুরের কিছু মুসলিম ফুটবলাররা। ফুটবলারদের ইফতারের সময়টুকু মাঠে খেলা বন্ধ রাখেন রেফারি। মুখে খুরমা-খেজুর, কলা আর জুস দিয়ে রোজা ভাঙেন ফুটবলাররা। মাঠে ক্যামেরার লেন্স ঠিকই খুঁজে নেয় এই দৃশ্য। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ম্যাচটি অবশ্য আঙ্কারা কেচিওরেনগুজুর ২-১ গোলে হেরে যায়। তবে এই ঘটনা তীব্র দাগ কাটে মুসলিম বিশ্বের মানুষের মাঝে।

অবশ্য রোজা রেখে খেলার ঘটনা প্রথম নয়। তিউনিশিয়া ২০১৮ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সময় রমজান মাস চলছিল। তখন খেলার ফাঁকে সবাইকে কৌশলে ইফতার করতে দেখা যায়।

ক্রিকেটেও আছে এমন অনেক ঘটনা। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে রোজা রেখে খেলেন মুশফিকুর রহিম, রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি বাংলাদেশ জিতে বড় ব্যবধানে।

এ ছাড়া নিয়মিত রোজা রেখে হরহামেশায় খেলেন মেসুত অজিল, মইন আলী, হাশিম আমলারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা