খেলা

মহামারির মধ্যেও কর্মীদের বেতন দিচ্ছেন নেইমার

ত্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের যেসব দেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রাজিলের নাম সে তালিকায় ওপরের দিকেই থাকবে। অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, পেশাদারি—প্রতিটা ক্ষেত্রেই দেশটায় করোনার প্রভাব অনুভূত হচ্ছে। দেশটিতে বৈশ্বিক মহামারির ভয়াবহ প্রভাবের আঁচ লেগেছে নেইমারের গায়েও।

সুবিধাবঞ্চিত তিন হাজার শিশুর দেখভালের জন্য তিনি যে ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, তা গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে। কিন্তু সেখানে যারা কাজ করতেন তাদের কেউ চাকরি হারাননি। ছাঁটাই না করে কর্মীদের পুরো বেতন দিয়ে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

পিএসজি তারকা নেইমারের বাবা ও তার এজেন্ট- নেইমার সিনিয়রের বরাতে এমন খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। তিনি বলেছেন, ‘আমার পরিবার ও আমি প্রতিষ্ঠানটির দেখভাল করছি। যে ১৪২ জন কর্মী আছে, তারা সম্পূর্ণ বেতনসহ অন্যান্য ভাতাও পুরোপুরি পাচ্ছে। অতিমারি যতদিনই চলুক না কেন, যারা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে তাদের চাকরি ও ভাতার নিশ্চয়তা দিচ্ছি আমরা।’

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে নেইমার জুনিয়র ইনস্টিটিউট। কিন্তু করোনাভাইরাসের কারণে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারেনি।

ধারণা করা হচ্ছে, কর্মীদের বেতন দিতে প্রতি মাসে প্রায় ৯০ হাজার ইউরো করে খরচ হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯১ লাখ ৩৯ হাজার টাকা।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের শনিবার সকাল পৌনে ১১টার তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৪৫৫ জন। মারা গেছেন তিন লাখ ৬৮ হাজার ৭৪৯ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২১ লাখ ৬৩ হাজার ৮৩১ জন।

করোনাকালে নিজেদের চাকরি কিংবা বেতনাদি নিয়ে কর্মীদের কোনো চিন্তা করতে হবে না বলে জানিয়েছেন নেইমারের বাবা, ‘এই প্রতিষ্ঠানের কর্মীদের চাকরি ও বেতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওই ব্যাপারটা আমরা দেখছি। যত দিন এই মহামারি চলবে, তত দিনই দেখব।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা