খেলা

খোশ মেজাজেই আছেন বুমরা

স্পোর্টস ডেস্ক: বিয়ে করেই একটু বেশি খোশ মেজাজে আছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরা। গত ১৫ মার্চ সকালে ভারতীয় ক্রীড়া উপস্থাপক সঞ্জনা গণেশনকে পাঞ্জাবি নিয়মে বিয়ে করেছেন তিনি।

শুক্রবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আরও কয়েকটি ছবি দিয়েছেন বুমরা। টুইটারে তিনি লিখেছেন, ‘গত কয়েক দিন আমার কাছে যেন স্বপ্নের মত ছিল। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’

জানা গেছে, ভারতে সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত স্থান গোয়ার একটি হোটেলে বিয়ের সব বন্দোবস্ত করা হয়েছিল। ছিমছাম অনুষ্ঠানে শুধু দুই পক্ষের পরিবারের লোকজন ও পাত্র-পাত্রীর খুব কাছের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।

অতিথির সংখ্যাটা মোট ২০ জনের মতো। ভারতীয় দলের দ্রুতগতির এই বোলারের বিয়ের আসরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। বুমরা-সঞ্জনা ও তাদের পরিবারের সদস্যরা এই বিবাহ পর্ব নিয়ে শুরু থেকে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন।

দুজন নতুন ইনিংস সবে শুরু করেছেন। তাই এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন জশপ্রীত ও সঞ্জনা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই নব দম্পতিকে মালদ্বীপে মধুচন্দ্রিমায় পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছে। তবে এখন তারা কোথায় যাবেন সেটাই দেখার বিষয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা